মেদিনীপুরে শহীদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস পালন
দি নিউজ লায়ন ; ১৯৪২ সালের ২৯ শে সেপ্টেম্বর স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরা আত্ম বলিদান করেন। ইংরেজদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য মাতঙ্গিনী হাজরার অবদান আজও কেউ ভুলে যায়নি। অবিভক্ত মেদিনীপুর জেলার তামলুকের আলিনান গ্রামের মাতঙ্গিনী হাজরা দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন।
ইংরেজ পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালালে ও তিনি তার হাত থেকে তেরঙ্গা ঝান্ডা নামায়নি, জোর কণ্ঠেতিনি আওয়াজ করেছিলেন বন্দেমাতরম,ইংরেজ তুমি ভারত ছাড়ো। সেই মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবস মঙ্গলবার মেদিনীপুর শহরের মীর বাজারে মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষ থেকে পালন করা হয়।
ওই সংস্থার পক্ষ থেকে শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ উপস্থিত অন্যান্যরাও শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তি তে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে মাতঙ্গিনী হাজরার জীবনী নিয়ে বিস্তারিত ভাবে বক্তব্য রাখেন শিক্ষক সুদীপ কুমার খাড়া।
তিনি বলেন মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাই স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তিনি তার প্রাণ বিসর্জন দিয়েছেন। তাই ভারতবাসী তাকে সারা জীবন মনে রাখবেন।

Post a Comment